২২ ঘণ্টা পর খুলেছে শাহ আমানত বিমানবন্দর

1tঘূর্ণিঝড় রোয়ানুর কারণে ২২ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার ভোর ৬টা থেকে বিমানবন্দরে বিমান ওঠা-নামা শুরু হয়।
বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২২ ঘণ্টা পর বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৮টা ১১মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকা থেকে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অ্যাডমিন ও প্ল্যানিং বিভাগের সদস্য জাফর আলম   জানান, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শনিবার রাত ১০টা থেকে শুরু হয়েছে। পণ্য ওঠা-নামার কাজ অল্প সময়ের মধ্যে শুরু হবে।

আরও পড়ুন: আজ পবিত্র শবে বরাত

/এআর/এসটি/