খাগড়াছড়িতে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত






খাগড়াছড়িতে ট্রাক খাদে পড়ে হেলপার নিহতখাগড়াছড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত এবং চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে জিরোমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. মজিদ আলী জানিয়েছেন শুক্রবার সকালে চট্রগ্রাম থেকে একটি ডাল বোঝাই ট্রাক খাগড়াছড়ি সদরের আনসার ক্যাম্পের দিকে আসছিল। শহরের অদূরে জিরোমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান হেলপার আজাদ হোসেন। একই ঘটনায় চালক মো. ইউছুফ এবং ডালের সরবরাহকারী আসমত মিয়া গুরুতর আহত হন।
নিহত আজাদ এবং গুরুতর আহত চালক চট্রগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বড়দীঘি নতুন পাড়া এলাকার বাসিন্দা। সরবরাহকারী আসমত রাজশাহী জেলার চারঘাট থানার মাড়িয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।খাগড়াছড়িতে ট্রাক দুর্ঘটনা
তাদের খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা আজাদকে মৃত ঘোষণা করেন। চালক ও সরবরাহকারীর শারীরিক অবস্থার গুরুতর অবনতি হওয়ায় তাদের চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
দুর্ঘটনা কবলিত গাড়ি এবং ডালের উদ্ধার কার্যক্রম শেষ খবর পাওয়া পর্যন্ত শুরু হয়নি।

আরও পড়ুন- 

রাঙামাটিতে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, প্রতিবাদে বিজিবি ক্যাম্প ভাঙচুর

গাইবান্ধায় ব্যবসায়ী হত্যাকাণ্ড: পুলিশি তদন্তে অগ্রগতি নেই

/এফএস/