শুরুর আগেই ভোট বন্ধ

নোয়াখালীনোয়াখালীর সেনবাগ উপজেলায় ২ নং কেসারপাড়া ইউনিয়ন পরিষদের একটি কেন্দ্রে শুরুর আগেই ভোট বন্ধ ঘোষণা করা হয়েছে। কালারাইতা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর আগেই ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারার অভিযোগে নির্বাচন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেন।

প্রিজাইডিং অফিসার লিটন চন্দ্র চক্রবর্তী ভোট বন্ধ ঘোষণার তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম দফায় আজ শনিবার (২৮ মে) দেশের ৭১৭টি ইউপিতে ভোট চলছে।

আরও পড়ুন- 

না.গঞ্জে লাঙ্গল ও নৌকা সমর্থকদের সংঘর্ষে আহত ২০

/এফএস/