নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ট্রাক, শিশুসহ নিহত ২

বান্দরবানের লামায় ট্রাকচাপায় শিশুসহ দু’জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাতটায় লামা উপজেলার মিরিঞ্জা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বসত ঘরে ঢুকে যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
লামা থানার এসআই আবু জায়েদ মো. নাজমুন নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন কাজল মনি (৬) ও মোকতার আহম্মেদকে (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে গেলে ঘটনাস্থলে কাজল মনি নিহত হয়। পরে আহত অবস্থায় মোকতার আহম্মেদকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও দু’জন আহত হলেও তাদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রসঙ্গত: ওই সড়কের পাহাড়ি রাস্তার বাঁকে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট পরিচ্ছন্ন না থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

/এনএস/এমএসএম/