বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নে বন্যহাতির আক্রমণে অসারুং ত্রিপুরা (৫২) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঢেঁকিছড়ার আগা এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা নিহত শ্রমিকের লাশ উদ্ধার করেন। বন্য হাতির হামলায় অসারুং ত্রিপুরা নিহতের সত্যতা নিশ্চিত করেছেন লামার সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উল আলম।
আরও পড়ুন: ছবি না দিলে একাডেমিক ক্ষতির হুমকি কোচিং সেন্টারগুলোর
/এমও/