ব্র্যাক ফেনী শহরের পাঠান বাড়ি শাখার ব্যবস্থাপক অমিয় ভূষণ রায় জানান, হিসাবরক্ষক মফিজুল ইসলাম ও কর্মী নুরুল ইসলাম সাত লাখ টাকা পূবালী ব্যাংক ফেনী শাখায় জমা দিতে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা মফিজুলকে ছুরিকাঘাত করে ওই টাকা ছিনিয়ে নিয়ে যায়।
আহত ব্র্যাক কর্মী মফিজকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক ডা. অসীম সাহা জানান, আহত ব্র্যাক কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
ফেনী মডেল থানার এসআই আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
/বিটি/