ফেনীতে অস্ত্রসহ বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

ফেনীফেনীতে অস্ত্রসহ সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শুক্রবার বিকালে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত ফাহিম এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গোফন সংবাদের ভিত্তিতে ফেনী শহরে আবুল কালাম আজাদকে বহনকারী একটি অটোরিকশায় অভিযান চালানো হয়। এ সময় তার দেহ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়।

এরপর চরদরবেশ ইউনিয়নে তার বাড়িতে গিয়ে অভিযান চালিয়ে একটা শটগান, দুটি ওয়ানগান, ১০ রাউন্ড গুলি, তিনটি রকেট প্লেয়ার উদ্ধার করা হয়।

এদিকে, আবুল কালাম আজাদ ফেনী মডেল থানায় উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে এই অভিযোগ অস্বীকার করে বলেন, আমি দুবারের নির্বাচিত চেয়ারম্যান।আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য নির্বাচনে আমাকে পরাজিত করতে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করে অস্ত্র দিয়ে চালান দেওয়া হয়েছে।

আরও পড়ুন:
শার্শায় ভোটে লড়বেন বাবা-ছেলে, স্বামী-স্ত্রী

/বিটি/