চাঁদপুরে নিত্যপণ্য মূল্যের এলইডি বোর্ড উদ্বোধন

চাঁদপুর জেলার বাণিজ্যিক এলাকা পুরাণবাজারে নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্যের ডিজিটাল এলইডি বোর্ড স্থাপন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা মার্কেটিং অফিসের উদ্যোগে এবং চাঁদপুর চেম্বার অব কর্মার্স এন্ড ইন্ডাষ্ট্রির অর্থায়নে পুরাণজার চাউলপট্টি এলাকায় এই ডিজিটাল এলইডি বোর্ড স্থাপন করা হয়।

চাঁদপুরে উদ্বোধন করা হচ্ছে দ্রব্যমূল্যের এলইডি বোর্ড

এলইডি বোর্ড উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, বর্তমান সরকার একটি ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে চাঁদপুর জেলাকে ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে আজকের এই উদ্যোগ। আমরা ৮টি উপজেলায় বিভিন্ন প্রকার ডিজিটাল ই-সেবা চালু করেছি যা বাংলাদেশের অন্য কোনও উপজেলায় নেই।

আজ এখানে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ডিজিটাল এলইডি বোর্ড স্থাপন করা হয়েছে তার লিংক জেলা প্রশাসকের ওয়েব প্রোর্টালে দেয়া হবে। যাতে করে সাধারণ মানুষ ঘরে বসে নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্যে সম্পর্কে জানতে পারে।

তিনি বলেন, ব্যবসা হলো পবিত্র বিষয়। তাই আপনারা যারা ব্যবসা করছেন তাদের প্রতি আমার অনুরোধ দয়া করে অনৈতিক অর্থ উপার্জন করবেন না। আপনারা যদি সততা বজায় রেখে ব্যবসা পরিচালনা করেন তবে আমি আপনাদের সকল প্রকার সহযোগিতা করবো।

চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম,  প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল ইসলাম। চেম্বার সহ-সভাপতি তমাল কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, গোলাম কিবরিয়া জীবন, চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ পাটওয়ারী, পরিচালনক জামাল হোসেন প্রমুষ। এসময় অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে খেলা নিয়ে সংঘর্ষ, স্থানীয় সাংবাদিকসহ আহত ৩০

/এইচকে/