চকরিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব সদস্যরা। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে চকরিয়া উপজেলার করাইয়াঘোনা এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মো: ফোরকান (২০), জসিম উদ্দিন (৪০) ও মো: আরফাত (৩২)।

র‌্যাব-৭ এর কক্সবাজার ইনচার্জ লে. আশেকুর রহমান জানান, করাইয়াঘোনা এলাকায় ইয়াবা বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এসময় হাতে নাতে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

/এসটি/