ব্যারিস্টার শাকিলা জামিনে মুক্ত

ব্যারিস্টার শাকিলা ফারজানাজঙ্গি সংগঠনকে সহায়তার অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় গ্রেফতার ব্যারিস্টার শাকিলা ফারজানা জামিনে মুক্তি পেয়েছেন। হাইকোর্টের দেওয়া জামিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও বহাল থাকার পর আজ মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

শাকিলা ফারজানার আইনজীবী আবদুস সাত্তার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। শাকিলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এবং বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি দুই মামলায় শাকিলাকে পাসপোর্ট জমা রাখাসহ কয়েকটি শর্তে জামিন দেন হাইকোর্ট। এরপর ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে ২৯ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির বেঞ্চ তার জামিন স্থগিত করেন। কয়েক দফা ওই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর পর গত রবিবার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে তা খারিজ করেন।
প্রসঙ্গত, গত বছরের ১৮ আগস্ট রাতে জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানদাতা হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলাসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব-৭। পরে তাদের চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানার দুই মামলায় গ্রেফতার দেখানো হয়।

আরও পড়ুন- 

স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই হাসপাতাল ছাড়লেন শার্শায় ‘ধর্ষিত’সেই গৃহবধূ!

জামায়াতের লোগো পরিবর্তন: ‘আক্বিমুদ্দিন’-এর বদলে লাল সবুজ

/এফএস/