নিহত রুবেল ডাকাত দলের সর্দার বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে নাসিরনগর ও বিজয়নগর থানায় ১২টি মামলা রয়েছে।
সোমবার গভীর রাতে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের তোল্লাপাড়া নামক স্থানে গোলাগুলির এই ঘটনা ঘটে বলে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল কাদের জানান।
নিহত রুবেল নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে নাসিরনগর থানায় ডাকাতির অভিযোগে আটটি ও বিজয়নগর থানায় চারটি মামলা রয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল কাদের জানান, গভীর রাতে একদল ডাকাত সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। ডাকাত দলের সদস্যরা এই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির মধ্যে ওই ডাকাত আহত হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ডাকাত সদস্যের ছুড়া গুলিতে তিনিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন- ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল, কনস্টেবল রাখাল ও আবু তাহের।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই হাসপাতাল ছাড়লেন শার্শায় ‘ধর্ষিত’সেই গৃহবধূ!
/জেবি/টিএন/আপ-এআর/