মিতু হত্যায় হাটহাজারী থেকে একজন গ্রেফতার

মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডমিতু হত্যা মামলায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ থেকে আবু নছর গুন্নু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের অপরাধ ও অভিযান বিভাগের অতিরিক্ত কমিশনার দেবব্রত ভট্টাচার্য বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
জানা যায়, বুধবার সকালে সীতাকুণ্ড থানায় অপহরণসহ হত্যা মামলার চার্জশিটভুক্ত এই আসামিকে গ্রেফতার করে পুলিশ।  তার বাবা মৃত মোফাজ্জল হোসেন।
আবু নছর এর আগে শিবিরের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকলেও বর্তমানে নন বলে পুলিশ জানায়।=
৫ জুন ভোর সাড়ে ছয়টায় চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

আরও পড়ুন: তদন্তে বড় বাধা অকেজো সিসিটিভি, ১৩৯টির মধ্যে সংযোগ বিচ্ছিন্ন ১২৬টির

/এইচকে/