ফেনীর সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১০ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি পাইপ গান, ৯টি কার্তুজ, ২টি দামা, ছোরা, ডাকাতির সময় ব্যবহৃত মুখোশ ও লোহার গ্রিল কাটার একটি মেশিন উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।
সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক সেকেন্ড অফিসার মোহাম্মদ শাহ আলম তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার (১০ জুন) রাত ১টার দিকে উপজেলার মতিগঞ্জ এলাকার কাশমির বাজার এলাকার ব্রিকফিল্ড এর সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে আন্ত উপজেলা ডাকাত দলের অন্যতম সদস্য জসিম উদ্দিন (৩৫), আবদুল কাদের (৩২), আজিজুল হক(৩০) ও দেলোয়ার হোসেনসহ (৩৬) মোট ১০ জন।
পুলিশ জানায়, ডাকাতদের মধ্যে বেশ কয়েকজন বহিরাগত। তারা জেলার ছাগলনাইয়া, পরশুরাম ও চট্টগ্রামের মিরসরাই থেকে এসেছে। ধারণা করা হচ্ছে স্থানীয় ডাকাতরা তাদের ভাড়া করে নিয়ে এসেছে।
/জেবি/টিএন/
আরও পড়তে পারেন : রংপুরের অপহৃত পুরোহিত লালমনিরহাটে উদ্ধার