লক্ষ্মীপুরে সাঁড়াশি অভিযানে আটক ৩৭

লক্ষ্মীপুরসন্ত্রাস ও জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানে লক্ষ্মীপুরে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান লক্ষ্মীপুর গোয়েন্দা পুলিশের বিশেষ কর্মকর্তা বেলায়েত হোসেন।

জেলা পুলিশ বিভাগ জানায়, লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতিতে অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার পলাতক আসামিও রয়েছে।

লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, আটককৃতরা বিভিন্ন মামলার পলাতক আসামি। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন:

জামায়াত-বিএনপির নেতাকর্মীসহ যশোরে আটক ৮৪

রংপুরে জেএমবি সদস্যসহ আটক ৯৫

দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৬৫

/বিটি/