৭১ দিন পর দুই শিশুকে ফেরত দিলো বিএসএফ

ফেনীফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে আটক দুই শিশুকে ৭১ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।
বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর গত মঙ্গলবার রাতে ২ শিশুকে তাদের পরিবারের সদস্যদের কাছে ফেরত দেওয়া হয়।
শিশুরা হলো- ইমাম হোসেন শুভ (১০) ও কোব্বাত নয়ন (১১)।
ফেনীস্থ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শামীম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানায়, গত ৩ এপ্রিল খেলার জন্য সীমান্ত পার হয়ে যায় বাউরখুমা তালুকপাড়ার আবদুল মান্নানের ছেলে শুভ ও একই এলাকার আবদুল মোমিনের ছেলে নয়ন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে দফায় দফায় যোগাযোগ করা হলে গত মঙ্গলবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিজিবি।

বৈঠকে বিজিবি-৪ এর সহকারী পরিচালক এবিএম জাহাঙ্গীর আলম বলেন, বিএসএফের বিলোনিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সাতওয়ান ও বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএনএইচ/

আপ: এইচকে

আরও পড়ুন: মাদারীপুরে কলেজশিক্ষককে কুপিয়ে পালানোর সময় আটক ১