আশুগঞ্জ বন্দরে অবস্থানরত বিআইডব্লিও টিএ নারায়নগঞ্জ অফিসের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, ২০১৫ সালের ৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে পণ্যের প্রথম চালান এটি। তিনি জানান, ট্রান্সশিপমেন্টের এ পণ্য থেকে বাংলাদেশ সরকার প্রতি মেট্রিক টনে ১০ টাকা করে শুল্ক পাবে। এছাড়া নদীতে অবস্থান ও জেটি ব্যবহারের জন্য ভাড়া পাবে।
এমভি নিউটেক-৬ পণ্যবাহী জাহাজের সুপার ভাইজার মো. রিপন শেখ জানান গত ৩ জুন ভারতের কলকাতা খিজিরপুর বন্দর থেকে ট্রান্সশিপমেন্টের দশহাজার টন রড নিয়ে এমভি নিউটেক-৬ প্রথম চালান নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কোনও ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই জাহাজটি বিকেলে আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছেছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ট্রান্সশিপমেন্টের প্রথম চালানের উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, নৌ-পরিবহন সচিব অশোক মাধব রায় এবং বিআইডব্লিওটিএ’র চেয়ারম্যান এম মোজাম্মেল হক।
/এসএনএইচ/টিএন/আপ-এনএস/