চকরিয়ায় ১২ ইউপিতে নবনির্বাচিতদের শপথ গ্রহণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আলী হোসেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহণ করেন হারবাং এর মিরানুল ইসলাম মিরান, বরইতলির জালাল আহমদ সিকদার, কৈয়ার বিলের  ইকবাল হোসেন মক্কি, লক্ষ্যারচরের গোলাম মোস্তফা কাইসার, কাকারার শওকত ওসমান, সুরাজপুর-মানিকপুরের আজিুমুল হক আজিম, বমবিলছড়ির  আব্দুল মতলব, শাহার বিলের মহসিন বাবুল, চিরিংগার জসিম উদ্দিন, ফাঁসিয়াখালীর আ.ক.ম গিয়াস উদ্দিন চৌধুরী, ডুলাহাজারার নুরুল আমিন ও খুটাখালীর মাওলানা আব্দুর রহমান।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খানসহ পদস্থ সরকারী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুযায়ী তৃতীয় দফায় চকরিয়া উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচন গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত হয়।

/বিটি/