নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে কলেজছাত্র নিহত, গুলিবিদ্ধ ৩

নিহত কলেজছাত্র মো. আসিফ উদ্দিন শান্তনোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বটগ্রামে সন্ত্রাসীদের গুলিতে মো. আসিফ উদ্দিন শান্ত নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। আসিফ নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স (গনিত বিভাগের) দ্বিতীয় বর্ষের ছাত্র।
এ ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে মো. মনির হোসেন, মো. মোহন ও মো. বেলাল হোসেন নামের আরও  তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থা তাদের প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি দেখে দুজনকে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত আসিফ বটগ্রামের মুন্সি বাড়ির মো. সাহাব উদ্দিন মাস্টারের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, কয়েক দিন আগে বটগ্রামের কয়েকজন ছেলের সঙ্গে আসিফের ছোট ভাইয়ের মোবাইল নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে ১০/১২জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে ঘরের দরজা ভেঙে আসিফদের বাড়ির ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এ সময় আসিফসহ ঘরের লোকজন চিৎকার করলে এলাকাবাসী তাদের ঘিরে ফেলে। সন্ত্রাসীরা আসিফের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই আসিফ মারা যান। পরে সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায়। এ সময় তাদের গুলিতে আরও তিনজন আহত হন।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ দিকে ছেলের শোকে আসিফের মা হাছিনা আক্তার অসুস্থ হয়ে পড়লে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন- 

উচ্ছেদ করছেন আইভী, বসাচ্ছেন শামীম ওসমান!
শিক্ষক রিপন চক্রবর্তী আশঙ্কামুক্ত: হামলাকারীরা হিজবুত তাহরীরের ‘বহিরাগত সদস্য’

/এফএস/