শুক্রবার দুপুর ২.১১ মিনিটে সংগঠনটির পক্ষে রাঙামাটি জেলা সম্পাদক নীলোৎপল খীসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিট পিটিশন মূলে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন গঠিত তদন্ত কমিটির সংশ্লিষ্ট তদন্ত কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার সুবিধার্থেই রাঙামাটি জেলা জুড়ে ডাকা এই অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
এর আগে একই দাবিতে গত ১৩ ও ১৪ জুন রাঙামাটি জেলাজুড়ে অবরোধ পালন করে জনসংহতি সমিতি। ওই কেন্দ্রে কারচুপির কারণে জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী দিলীপ চাকমা পরাজিত হয়েছেন বলে অভিযোগ তাদের। এখানে বিজয়ী হয়েছিলেন নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশীদ মামুন।
/এইচকে/