চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, হাটহাজারী থানার এস আই দেলোয়ার হোসেন অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করেন। আদালত এটি গ্রহণের শুনানির জন্য চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করেছেন। তবে শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়নি।
এর আগে, গত ২৫ মে দুই বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল মামলায় রনিকে জামিন দেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। তবে অস্ত্র মামলায় জামিন নামঞ্জুর করেন। এরপর রনির পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন জানানো হলে গত ১৩ জুন ছয় মাসের জন্য জামিন দেন আদালত। তবে জামিন আদেশ এখনও চট্টগ্রাম কারাগারে এসে পৌঁছায়নি।
প্রসঙ্গত, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় গত ৭ মে হাটহাজারী উপজেলার চারিয়া এলাকার একটি ভোটকেন্দ্রে পিস্তল ও সাতটি গুলি ও নগদ ২৬ হাজার টাকাসহ আটক হন নুরুল আজিম রনি। এ ঘটনায় হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) রবিউল হক বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। এরপর নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে রনিকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আরও পড়ুন: সাভারে কাউন্দিয়া ইউপি’র ইফতার মাহফিলে সংঘর্ষ, আহত ১০
/এমও/টিএন/আপ-এআর/