কুমিল্লা জেলার ৮৩টি তহসিল অফিসে বড় ধরনের রদবদল

কুমিল্লাকুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের অধীন ৮৩টি ইউনিয়ন তহসিল অফিসে বড় ধরনের রদবদল হয়েছে। ৮৩ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) ও ১১২ জন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে চলতি কর্মস্থল থেকে সরিয়ে অন্য তহশিল অফিসে পাঠানো হয়েছে।
রবিবার কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.আসাদুজ্জামান জানান, কেবিনেটের নির্দেশে এ বদলি করা হয়েছে। যাদের এক কর্মস্থলে ৩ বছর বা তার বেশি সময় চাকরিকাল পার হয়েছে তাদের রদবদল করা হয়।
কুমিল্লার ১৬ উপজেলার মধ্যে ১৮৬টি ইউনিয়ন রয়েছে। তার মধ্যে ১৭২টিতে তহসিল অফিস রয়েছে। ১৭২টি তহসিল অফিসের মধ্যে ৮৩টিতে রদবদল করা হয়। এর আগে গত ১২ জুন একইভাবে ভূমি সহকারী কর্মকর্তা ও ১৩ জুন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদেরকে রদবদল করা হয়।

আরও পড়ুন: টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক ঘটনায় নিহত ৩
/টিএন/আপ-এআর/