জানা যায়, টেকনাফ থেকে আসা বাবা আব্দুল আমিন (৫৫) ও ছেলে আব্দুর রাহমান (২৫) সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চট্টগ্রামে নিজ বাসস্থানে যাওয়ার সময়, ষোলশহর এলাকার এক সুপার মার্কেটের সামনে এসে অটোরিকশার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। যাত্রী দুইজন গাড়ি থেকে বেরোতে পারলেও অটোরিকশার চালক গাড়ি ছেড়ে বেরোতে না পেরে জীবন্ত দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দগ্ধ মরদেহ চমেকের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্র জানান, দেশের প্রায় ৭০ শতাংশ যানবাহন সিএনজিচালিত এবং অনেক যানবাহনে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহারের কারণে হুমকির মুখে পড়েছে এতে আরোহীদের জীবন।
/এইচকে/