চার ডায়াগনেস্টিক সেন্টার ও ক্লিনিককে ২২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামর‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চট্টগ্রামের ৪টি ডায়াগনেস্টিক সেন্টার ও ক্লিনিককে ২২ লাখ টাকা জরিমানা করেছে। রবিবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
রবিবার সকাল ১০টা থেতে ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ম্যাক্স ডায়াগনেস্টিক সেন্টার, পপুলার ডায়াগনেস্টিক সেন্টার, ন্যাশনাল হাসপাতাল ও এপিক হেলথ সেন্টারকে এসব জরিমানা করা হয়েছে।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এসব অভিযান পরিচালনা করেন। হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও লাইসেন্সবিহীন যন্ত্রপাতি ব্যবহারের দায়ে এসব জরিমানা করা হয়।
/এমও/এএইচ/