কালেক্টরেট স্কুলের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

লক্ষ্মীপুরে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের সম্প্রসারিত ৫টি কক্ষের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনলক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, জেলার ৫টি উপজেলার নির্বাহী কর্মকর্তারা, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ রণজিৎ কুমার পাল প্রমুখ।
পরে প্রধান অতিথি স্কুলের ডিজিটাল হাজিরা মেশিনের উদ্বোধন করেন। একই সময়ে প্রতিষ্ঠান প্রধানের কাছে মাল্টিমিডিয়া ক্লাসের জন্য একটি মনিটরও হস্তান্তর করেন তিনি।

/এসএনএইচ/এমও/