লক্ষ্মীপুরে প্রাকৃতিক দুর্যোগে নিহত ২০ জেলে পরিবারের পুনর্বাসনে অনুদান হিসেবে পরিবার প্রতি ৫০ হাজার টাকা করে ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব চেক বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এস এম মুহিব উল্লাহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্লাহ প্রমুখ।
পরে দুই সংসদ সদস্য ৫০টি মাদরাসা ও এতিমখানায় সরকারি অনুদান প্রদান করেন।
/এমও/