কিশোরী সুফিয়া হত্যা মামলার আসামি ফেনীতে গ্রেফতার

মানিকগঞ্জের সুফিয়া আক্তার (১৬) নামে এক কিশোরী হত্যা মামলার আসামি জামাল হোসেনকে ফেনী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে ফেনীর মহীপালের একটি ফলের আড়ত থেকে জামালকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৭ ফেনী ক্যাম্প অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জামাল হোসেনকে ফেনী থেকে গ্রেফতারর‌্যাব জানায়, গত ২০ এপ্রিল টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মতিয়ার রহমানের মেয়ে সুফিয়া আক্তার (১৬) অপহরণ হয়। ঘটনার ৬ দিন পর মানিকগঞ্জের শিবালয় থানার নীলগ্রাম থেকে অপহৃতের লাশ উদ্ধার করে পুলিশ। পরে র‌্যাব ঘটনার তদন্ত করে জামালের সংশ্লিষ্টতা পায়।

জামাল হোসেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার জসিম খানের ছেলে। ঘটনার পর থেকে জামাল পালিয়ে বেড়ানোয় তাকে গ্রেফতারে দেরি হয়েছে বলেও র‌্যাবের পক্ষ থেকে বলা হয়।

/এমও/