গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মো. রফিক (৩০), আবদুর রাজ্জাক (২৫), জয়নাল ওরফে জানে আলম (৫০), মো. হারুন (৩০) ও আবদুস সালাম (২৯)। এরা কুতুপালং শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এর মধ্যে রফিক ডাকাত দলের সর্দার বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কক্সবাজারে র্যাব-৭ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম র্যাবের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতার পাঁচজনই টেকনাফ আনসার ক্যাম্পের হামলার ঘটনায় জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
প্রসঙ্গত, গত ১২ মে বৃহস্পতিবার রাত ৩টার দিকে টেকনাফ উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশে আনসার ক্যাম্পে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মোহাম্মদ আলী হোসেন নামে এক আনসার কমান্ডার নিহত হন। এ সময় পাঁচটি চায়নিজ রাইফেল, দুটি এসএমজি, চারটি শটগান ও ৬৭০টি গুলি লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
আরও পড়ুন:
সোহাগপুর বিধবা পল্লীর চার বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা সম্মাননা
/বিটি/