বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মং পু মার্মাকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বান্দরবান জেলা আওয়ামী লীগ। শনিবার সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও পাহাড়ে র্যাবের ইউনিট স্থাপনের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষিপদ দাশ ও রাংলাই ম্রো উপস্থিত ছিলেন। এসময় বক্তারা ২৮ দিনেও এই আওয়ামী লীগ নেতা উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য গত ১৩ জুন একই উপজেলার জামছড়ি এলাকা থেকে সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মং পু মার্মাকে সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে। এই ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছে জেলা আওয়ামী লীগ। এর প্রতিবাদে অবরোধ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে জেলা আওয়ামী লীগ।
আরও পড়তে পারেন : ‘রাস্তা দখল হয়ে গেলে ফোর লেন, এইট লেন করে কোনও লাভ হবে না’
/জেবি/