চট্টগ্রামে জঙ্গি সন্দেহে তিনজন আটক

গ্রেফতারচট্টগ্রামের সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে তাদের আটক করা হয়।

সীতাকুণ্ড থানা সূত্র জানায়, বাড়বকুণ্ড বাজারের পূর্ব পাশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে তিনজনকে জঙ্গি সন্দেহে আটক করে থানায় নিয়ে আসা হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হাফিজ আক্তার জানান,জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে আটককৃতদের নাম-পরিচয় জানায়নি পুলিশের ওই কর্মকর্তা।

এদিকে সীতাকুণ্ড থানার এএসআই  জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য কাউকে থানায় আনা হয়নি।

আরও পড়ুন:

‘আমার ছেলের মতো কেউ জঙ্গি হইয়ো না’

/এআর/