নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই

নোয়াখালীনোয়াখালী পৌরসভার সোনাপুর পৌর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি দোকানের মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে।  এছাড়া  আরও ৫টি দোকানের আংশিক ক্ষতি হয়। রবিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সোনাপুর পৌর বাজার মার্কেট সমিতির সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
ক্ষতিগ্রস্ত দোকান গুলোর মধ্যে রয়েছে, কাপড়ের দোকান, গার্মেন্টস, কসমেটিকস ও স্টেশনারি সামগ্রীর পাইকারী ও খুচরা দোকান।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, রবিবার রাত আড়াইটার দিকে ঢাকা স্টোরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহুর্তের  মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 আরও পড়ুন: কয়রায় বেড়িবাঁধে ভাঙন : ৩ লাখ মানুষ আতঙ্কে

/এআর/