বাক প্রতিবন্ধী স্মৃতি বাড়ি ফিরতে চায়

কুমিল্লা নগরীর দৌলতপুরে স্মৃতি (১২) নামে একজন বাক প্রতিবন্ধী কিশোরীকে পাওয়া গেছে। শিশুটি তার বাবা-মায়ের নাম ও ঠিকানা জানে না। তবে সে সব বুঝতে পারে ও বাড়ি ফিরতে চায়। মেয়েটি বর্তমানে কুমিল্লা নগরীর সংরাইশ সরকারি শিশু পরিবারে রয়েছে।

বাক প্রতিবন্ধী এই কিশোরীটি তার বাবা-মায়ের কাছে ফিরতে চায়

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসিনা মোর্শেদ জানান, ৯ জুলাই স্মৃতিকে নগরীর দৌলতপুর এলাকায় কাঁদতে দেখে নিজাম উদ্দিন নামের এক ব্যক্তি তার ঠিকানা জানতে চান। কিন্তু বাক প্রতিবন্ধী হওয়ায় কিশোরীটির মঙ্গল কামনা করে তাকে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের হেফাজতে দিয়ে যান। এ খবর পেয়ে সমাজ সেবা অধিদফতরের প্রবেশন অফিসার থানায় জিডি করে ওই দিন মেয়েটিকে সংরাইশ সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক হেলেনা নূরের কাছে হস্তান্তর করেন। তিনি আরও বলেন, স্মৃতি শুধু তার নাম লিখতে পারে। ঠিকানা লিখতে পারে না। সে আকারে ইঙ্গিতে বাড়ি ফিরতে চায় বলে জানিয়েছে।

হাসিনা মোর্শেদ আরও জানান, উপযুক্ত প্রমাণ দিয়ে কিশোরীটিকে তার অভিভাবকরা নিয়ে যেতে পারবেন।

/টিএন/

আরও পড়ুন:

ফেসবুকে এখনও নিয়ন্ত্রণহীন সব ‘জিহাদি পেজ’

সংবাদমাধ্যম আমার বক্তব্য বিকৃতভাবে ব্যবহার করেছে: জাকির নায়েক

নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, স্বামীসহ গ্রেফতার

প্রলয়ঙ্করী ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ
হলি আর্টিজান থেকে উদ্ধার হওয়া সবাই নজরদারিতে