নিহত পুতুল বগাবাড়ী এলাকার তৌহিদ মিয়ার স্ত্রী। তিনি বাংলাদেশে নৌবাহীনিতে কর্মরত রয়েছেন বলে জানায় পুলিশ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, দুপুরের দিকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে পারভীন আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে পুলিশ খতিয়ে দেখছে। নিহতের মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবে এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাউকে আটক কিংবা গ্রেফতার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণ হওয়ায় আনন্দ শোভাযাত্রা
/এআর/