নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত জাকেরা ওই গ্রামের আবুধাবী প্রবাসী রুহুল আমিনের স্ত্রী।
এলাকাবাসী জানায়, স্থানীয় ধর্মপুর গ্রামের মেন্দি মিয়ার বাড়ির আবুধাবী প্রবাসী রুহুল আমিনের ঘরে রাত পৌনে ২ টার দিকে মুখোশধারী একদল ডাকাত দোতলা বাড়ির ছাদের দরজা ভেঙে প্রবেশ করে। এসময় রুহুল আমিনের পুত্রবধূ শারমিন আক্তারকে বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। বাধা দিতে গেলে তারা জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে শুক্রবার ভোরে পুলিশ ঘটনাস্থলে যায়।
জাকেরা বেগম পুত্রবধূ ও আট মাস বয়সী এক নাতনিকে নিয়ে বাড়িতে থাকতেন বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে পুলিশের এসআই দিপক চন্দ্র জানান, এটি ডাকাতির ঘটনা নয়, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাবে না, পরে গণমাধ্যমকে জানানো হবে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ৬ বছরে নিখোঁজ ৮
/এআর/