বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘খালেদা জিয়া এখন জাতীয় ঐক্যের কথা বলছেন, আমি বিশ্বাস করি দানবের সঙ্গে মানবের ঐক্য হতে পারে না। খালেদা জিয়া সব দানবের সঙ্গে রয়েছেন। সেই দানবদের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার বাঙালি জাতির সম্পর্ক হতে পারে না।’
তিনি বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়া পাগল হয়ে গেছেন। তিনি ও তার দলের নেতা আসলাম চৌধুরী বিশ্ব মুসলিম উম্মাহর মহা শত্রু ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছেন। খালেদা জিয়া ক্ষমতায় যেতে ইবলিশের সঙ্গে সম্পর্ক করতে পারেন।’
মন্ত্রী আরও বলেন, ‘নবাব সিরাজ উদ-দৌলাকে যেভাবে খুন করে গুম করেছিল তার নেতা ছিল ঘসেটি বেগম। আর সেই জামায়াত ইসলাম, মুসলিম লীগ, মুজাহিদ বাহিনী, জাগপা যারা খুন করে চলেছে একের পর এক তারা একত্রিত হয়ে আজ নেতা নির্বাচিত করেছে খালেদা জিয়া। খালেদা জিয়া বর্তমানের ঘসেটি বেগম। তিনি শেখ হাসিনাকে হত্যা করতে চান।’
আরও পড়ুন: উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী
/এসটি/আপ-এমও