রবিবার চট্টগ্রাম জেলা আদালত পরিদর্শক এএইচএম মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আটক আনসারুল্লাহ সদস্যরা হলো মোশায়েব ইবনে উমায়ের(২৫), ফয়সাল হোসেন ইলিয়াস স্বপন(২৫), খোরশেদুল আলম(৩১), মো. ইসলাম(৪১)।
মশিউর জানান, প্রথমে মঞ্জুর করা পাঁচ দিনের রিমান্ড শেষ হওয়ার পর দ্বিতীয় দফায় সন্ত্রাস দমন আইনের এক মামলার আওতায় তিন দিনের এ রিমান্ডে তাদের নেওয়া হয়েছে।
এদিকে ধৃত অপর দুই আনসারুল্লাহ সদস্যের একজন আরিফুল মোস্তফাকে সীতাকুণ্ড থানা পুলিশ দুই দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে বলে জানান জেলা আদালত পরিদর্শক।
অপরজন মানিক বৃহস্পতিবার পুলিশের কাছে ১৬৪ ধারায় নিজেকে আনসারুল্লাহ সদস্য বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পুলিশের ভাষ্য, ধৃত আনসারুল্লাহ সদস্যরা সীতাকুণ্ডে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল।
/এইচকে/
আরও পড়ুন: শিবিরের কেন্দ্রীয় সিদ্ধান্তেই ঝিনাইদহে চিকিৎসক ও সেবায়েত হত্যা: পুলিশ সুপার