কোস্টগার্ড চট্টগ্রাম জোনের লেফটেন্যান্ট কমান্ডার জুলহাস ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকরা হলেন- মোহাম্মদ হোসেন (৫৫) ও দয়াল কৃষ্ণ (৪০)। তারা মাদক ব্যবসায়ী বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়।
জুলহাস ফয়সাল আরও জানান, বিজিবি-২ কক্সবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদের দেওয়া তথ্যানুযায়ী কোস্ট গার্ডের একটি দল বহির্নোঙরে টহল পরিচালনা করে একটি ট্রলার থেকে পাঁচটি বস্তায় থাকা ৯ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি জব্দ করে। মাদক ব্যবসায়ীরা ট্রলারের তলদেশ ছিদ্র করে তা ডুবিয়ে দিয়েছিলো। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে, দোভাষী বাজার বেরিবাঁধ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবসহ মোহাম্মদ হোসেন ও দয়াল কৃষ্ণকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১৩ হাজার ৮০০ টাকা ও দুটি মোবাইল সেটও জব্দ করা হয়েছে। আটক দু’জনকে আনোয়ারা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ‘কেমন করি বাঁচি থাকবো জানি না’
/এমও/এজে/