গুলশান হামলার ঘটনার পর সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার ১৩টি রাষ্ট্রীয় গুরুত্বর্পূ স্থাপনা কেপিআই এর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিদের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান জানান, গুলশান হামলার ঘটনার পর থেকে দেশে বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের অধিনে ৭টি গ্যাস ক্ষেত্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব গ্যাস ক্ষেত্রে কর্মরত বিদেশিদের নিরাপত্তার জন্য দুই শতাধিক অস্ত্রধারী আনসারসহ ২৪ ঘণ্টা পুলিশি প্রহরা রয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, বাংলাদেশ টেলিভিশন এবং বেতার কেন্দ্রসহ সারকারখানা, গ্যাস ক্ষেত্র, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশপাশি জেলা পুলিশের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রায় সারে ৩শ’ বিদেশির নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। যে কোনও ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে সিসিটিভির পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।
/জেবি/
আরও পড়তে পারেন : নরসিংদীর দু’জনের একজন বাড়িতে, আরেকজন প্রবাসে