চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামচট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনাতি নামক স্থানে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ মাস বয়েসী এক শিশু ও তার মা-সহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবারে দুপুরে এ ঘটনা ঘটে। দোহাজারি থানার পুলিশ পরিদর্শক বিমল ভৌমিক বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মা ও শিশুর পরিচয় মেলেনি। দুইজনের পরিচয় মিলেছে। এরা হলেন মহেশখালীর মো. ইশতিয়াক মিয়া (৪৫) ও কক্সবাজারের নুরুল আমিন।
আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে বিমল ভৌমিক জানান।

/এইচকে/

আরও পড়ুন: ধলেশ্বরীতে নৌকা ডুবে একই পরিবারের ৪ জনের মৃত্যু