কারাগারে পাঠানো আসামিরা হলেন- মুছা ইবনে উমায়ের (২৫), ফয়সাল হোসেন ওরফে শিপন (২৫), খোরশেদুল আলম (৩১) ও রাসেল মো. ইসলাম (৪১)। এদের মধ্যে মুছা সংগঠনটির বায়তুল মাল সম্পাদক। তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক এএইচএম মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশে আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। গত ২০ জুলাই তাদের ৫ দিনের রিমোন্ডে নিয়েছিলো পুলিশ।
এর আগে, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছিলো পুলিশ। চাপাতি, কিরিচের মতো ধারালো অস্ত্র, ছয়টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ, ট্যাবসহ তাদের গ্রেফতার করা হয়েছিল।
আরও পড়ুন: নিখোঁজ দুই যুবকের ফেরার অপেক্ষায় পরিবারের সদস্যরা
/এমও/টিএন/আপ-এআর/