র‌্যাবের নিখোঁজ তালিকায় এবার ফেনীর রাশেদ

feni rsed pic

নিখোঁজদের নিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সংশোধিত তালিকায় এবার ফেনী শহরের হাজারির বাড়ির রাশেদ হোসেনের নামে আছে।

র‌্যাবের  জানায়, এর আগে ২৬১ জনের নিখোঁজ তালিকায় র‍্যাব ফেনীর ১১ জনের নাম উল্লেখ করে। তাদের মধ্যে ৭ জনকে ফেনীর বাসিন্দা উল্লেখ করে বাকি চারজনকে অন্য জেলার বাসিন্দা হিসেবে নিশ্চিত করেছে ফেনী জেলা পুলিশ। র‍্যাবের সংশোধিত নতুন তালিকায় ৬৮ জনের মধ্যে ফেনী শহরের আবিদ মুন্সি সড়কের হাজারি বাড়ীর অধিবাসী মৃত আবদুর রহমানের ছেলে রাশেদ হোসেনের (২৫) নাম উল্লেখ করা হয়েছে।

ওই তালিকায় আরও উল্লেখ করা হয়, রাশেদ চলতি বছরের ৭ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজের পরদিন পরিবারের পক্ষ থেকে ফেনী মডেল থানায় জিডি করা হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ গণমাধ্যমকে বলেছে, তালিকা যাচাই-বাছাইয়ের পর এই নতুন তালিকা করা হয়েছে। তবে তাদের মধ্যে ঠিক কতজন জঙ্গি তা নিয়ে আমরা এখন কাজ করছি।

/জেবি/