আটককৃতদের মধ্যে হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের ছাত্রী কানিজ ফাতেমার পরিচয় পাওয়া গেছে। অপর দুইজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, আটককৃতরা ইসলামি ছাত্রী সংস্থার সদস্য। তাদের কাছ থেকে বেশ কিছু ইসলামি ও জিহাদি বই পাওয়া গেছে।
তিনি আরও জানান, ওই ছাত্রীদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় কলেজ কর্তৃপক্ষ পুলিশকে জানায়। তাই জিজ্ঞাসাবাদ করতে তাদের আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীদের আদালতে সোপর্দ কিংবা ছেড়ে দেওয়ার বিষয়টি চূড়ান্ত হবে বলেও পুলিশ জানায়।
আরও পড়ুন: নিখোঁজ হওয়ার জিডির ভিত্তিতে জঙ্গি সিহাব গ্রেফতার, দাবি মায়ের, মেলেনি সেই জিডি
/এআর/