বিএনপি জামায়াতের সঙ্গ ছাড়লে তা কেবলই লোক দেখানো হবে: ওবায়দুল কাদের

ফেনীতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরবিএনপি-জামায়াত একই মেরুর বাসিন্দা। তাদের অবস্থান একই সূত্রে গাঁথা। বিএনপির জামায়াতকে ছেড়ে আসার বিষয়টি এখনও নিতান্তই গুঞ্জন।যদি আনুষ্ঠানিকভাবে বিএনপি জামায়াতের সঙ্গ ছাড়ে তা লোক দেখানো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ছয় লেন ফ্লাইওভার প্রকল্পের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্ধারিত মেয়াদের তিন মাস আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে। এ কারণে প্রধানমন্ত্রী দলের সংসদীয় কমিটির সভায় সংসদ সদস্যদের নির্বাচনি আগাম প্রস্তুতি নিতে দিক নিদের্শনা দিয়েছেন।

ফেনীতে সড়ক বিভাগের জায়গা দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানোর জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীদের নির্দেশ দেন মন্ত্রী।

এ সময় ফেনীর পুলিশ সুপার মো. রেজাউল হক, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাশেমসহ সড়ক বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
শিশু সাগরের মুখে বাতাস ঢুকিয়ে দেয় তিন শিশু?

/বিটি/