লালমনিরহাটে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জেলা কমিটি গঠিত

লালমনিরহাটে ১৪ দলের নেতাকর্মী ও বিশিষ্ট সমাজপতিদের নিয়ে ২৫১ সদস্য বিশিষ্ট সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী লালমনিরহাট জেলা কমিটি গঠন করা হয়েছে।

জেলা পরিষদের (পুরাতন) মিলনায়তনে শনিবার সন্ধ্যায় এক আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়। 

লালমনিরহাটে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী জেলা কমিটি গঠনে উপস্থিত অতিথিরা

সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপিকে আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমানকে সদস্য সচিব করে ২৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে জেলার পাঁচ উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী, বুদ্ধিজীবী ও ১৪ দলের নেতাকর্মীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। 

জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কমিটির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, ১৪ দলের নেতাকর্মীদের পাশাপাশি মসজিদের ইমাম, মন্দির ও গীর্জার পুরোহিত, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, রাজনীতিক, জনপ্রতিনিধিদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হবে।

/এমপি/টিএন/ 

আরও পড়ুন:

আস্তানা পুড়িয়ে সাধুদের চুল কেটে দিলো দুর্বৃত্তরা