ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে ময়নাতদন্ত শেষে দাউদকান্দির তুজারভাঙ্গা গ্রামে তার লাশ আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এসময় তার স্বজনদের আহাজারিতে উপস্থিত লোকজন অশ্রুসংবরণ করতে পারেননি।
জানাজায় উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর মো. আইনুল হক, সাধারণ সম্পাদক ড. কাজী কামাল উদ্দিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের যুগ্ম মহাসচিব মেহেদী হাসান, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সালাম মিয়া এবং দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
কাজী খালেদ সাইফুল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। সে কাজী নজরুল ইসলাম হল শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাবা মাওলানা জয়নাল আবেদীনে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মডেল থানা জামে মসজিদের ঈমাম।
প্রসঙ্গত, শোকের মাস আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন করতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাইফুল্লাহ গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
/এনএস/
আপ: এইচকে
আরও পড়ুন: আরএসও নেতা সালাউলসহ তিনজন রিমান্ডে