মঙ্গলবার এ ঘটনায় জুনায়েদের বোন জামাই এসএম মানজুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএম মানজুর বলেন, ব্যক্তিগত কাজে সোমবার দুপুরে গাড়ি নিয়ে আগ্রাবাদ গিয়েছিলেন জুনায়েদ। বিকেল তিনটার দিকে তার মোবাইলে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি।
জুনায়েদের পরিবার সূত্রে জানা গেছে, জুনায়েদ নর্থ সাউথ থেকে বিবিএ পাস করে এ বছরের এপ্রিল মাসে চট্টগ্রামে আসেন। তার বাবা মৃত আলতাফ হোসেন।
পুলিশ জানায়, নিখোঁজ গাড়ির চালকের নাম মোহাম্মদ মোস্তফা (৩০)। ব্যক্তিগত গাড়ির নম্বর (চট্টমেট্রো-গ ১১-৭২৭৯)।
ওসি আরও জানান, পুলিশের গোয়েন্দা শাখাও খুলশি থানা পুলিশ বিষয়টির তদন্ত করেছেন।
/এনএস/এমএনএইচ/
আরও পড়ুন: ছাত্রলীগকে নিয়েই ‘ভয়’ অন্যান্য সংগঠনের