স্থানীয় সূত্রে জানা গেছে, মুখোশ পরিহিত একদল সন্ত্রাসী বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলার নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নের ধাবনখালী বৌদ্ধ বিহারের অধ্যক্ষের ওপর হামলা চালিয়েছে। এ সময় বিহারের লোকজন মাইকিং করলে স্থানীয়রা বিহারে চলে আসেন। এতে হামলাকারীরা পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।
বিহারের অধ্যক্ষ তাইন্নমা জানান, হামলায় বিহারের কয়েকটা দরজা-জানালাগুলো ভেঙে গেছে।
বাইশারী পুলিশ ফাঁড়ির এসআই আবু মুছা বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার পর আমরা এলাকার নিরাপত্তা জোরদার করেছি। শুক্রবার থেকে পুলিশ আরও বাড়ানো হবে।
স্থানীয়রা জানিয়েছেন, পুলিশের পাশাপাশি এলাকাবাসী নিজেরাও এলাকায় পাহারার ব্যবস্থা করেছেন।
বাইশারি এলাকার স্থানীয় হ্লামাফু চাক বাংলা ট্রিবিউনকে বলেন, এলাকায় একের পর ঘটনায় আমরা আতঙ্কে রাত পার করি।
প্রসঙ্গত, গত ১৩ মে বাইশারি ইউনিয়নে বৌদ্ধ ভিক্ষু মং শৈ উ চাককে বিহারের মধ্যে জবাই করে এবং ৩০ জুন একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মংশৈনু মারমাকে (৫৬) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
/এএ/