মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতেই জঙ্গি হামলা: ওয়ার্কার্স পার্টি

ওয়ার্কার্স পার্টিমানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতে জামায়াত-শিবিরের অনুসারীরা দেশে জঙ্গি হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম শাখার সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ। শুক্রবার চট্টগ্রাম নগরীর শহীদ মিনারে জঙ্গিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম শাখা ওই সমাবেশ আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে আবু হানিফ বলেন, এ দেশে ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গিদের উপস্থিতি প্রমাণ করা মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির একটি কৌশল। সবাই মিলে তাদের এই অপকৌশল রুখে দিতে হবে।
আবু হানিফ আরও বলেন, দেশের শান্তি ও সমৃদ্ধি নষ্ট করতে জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম ও হিজবুতের জঙ্গিরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু এসব জঙ্গি একসময় জামায়াত-শিবিরের রাজনীতিতে সম্পৃক্ত ছিল।

সমাবেশের পর একটি মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: জামালপুরে জেএমবি সদস্য গ্রেফতার 

/এআরএল/আপ-এমও