কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিবির নেতা নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মহানগর ছাত্র শিবিরের সভাপতি ডা. মোজাম্মেল হক নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর মেডিক্যাল সেন্টারে তার মৃত্যু হয়।

মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি শাহাদৎ হোসেন ডা. মোজাম্মেলের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে কুমিল্লার ময়নামতি-নাজিরা বাজার এলাকায় গাড়ির ধাক্কায় তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর মেডিক্যাল সেন্টারে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান বলেন, গাড়ির ধাক্কায় নাজিরা বাজার এলাকায় এক যুবক আহতের কথা শুনেছি। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

ডা. মোজাম্মেলের গ্রামের বাড়ি জেলার নাঙ্গলকোট উপজেলার তুলাগাঁও গ্রামে।

 

/এসটি/