গত বৃহস্পতিবার ব্রহ্মণবাড়িয়া থেকে আটক ১৫ শিক্ষার্থীকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ সরাফ উদ্দিনের আদালত এই নির্দেশন দেন।
গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল কাশিনগর এলাকায় ভারতীয় সীমান্তে কাছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী দলবেধে ঘুড়াফেরা করছিল। এসময় বিজিবি তাদের আটক করে পুলিশে সোর্পদ করে। পরে শুক্রবার দুপুরে বিজয়নগর থানা পুলিশ তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওসমান গনি জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্ম্পকে আদালত নিশ্চিত হয়েছে যে তারা কোনও জঙ্গি তৎপড়তার সঙ্গে জরিত নয়। তারা কেবল সীমান্ত এলাকায় ঘুরতে এসেছিল। আসামিদের সর্ম্পকে পুলিশের রির্পোট আসার পর তা আদালতে দাখিল করা হবে। পরে মামলাটি পুনঃশুনানি শেষে আসামিদের জামিনের আবেদন করা হবে। এর আগ পর্যন্ত আসামিরা জেল হাজতে অবস্থান করবে। মামলাটি এখনো ট্রায়ালে না আসায় সরকারি পক্ষের কোনও কৌশুলির বক্তব্য পাওয়া যায়নি।
/জেবি/
আরও পড়তে পারেন: কুমিল্লা সীমান্তে কঙ্গোর নাগরিক আটক