রবিবার রাতে ঘোপাল ইউনিয়নে দক্ষিণ নাঙ্গলমোড়া নামক স্থানে সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক ও বর্তমান ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক গ্রুপের মধ্যে এই হামলার ঘটনা ঘটে।
অন্যদিকে এই ঘটনায় আহত যুবলীগকর্মী পারভেজ ও ছাএলীগ নেতা তানভীরকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ফেনী সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা আহত দুজনকে চট্রগ্রামে পাঠানো বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবদুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার বলেন, উভয়পক্ষ পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায়ও চালু হয়নি পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস
/এআর/